২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ছাত্রলীগ নেতাদের নির্দেশ

দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং সহাবস্থান নিশ্চিতের লক্ষ্যে ছাত্রলীগ নেতাদের নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় কমিটির নেতারা সব শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রলীগ নেতাদের এ নির্দেশ দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2009, 03:56 PM

Updated : 26 Aug 2022, 10:57 AM

ঢাকা, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং সহাবস্থান নিশ্চিতের লক্ষ্যে ছাত্রলীগ নেতাদের নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় কমিটির নেতারা সব শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রলীগ নেতাদের এ নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা সারাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকদের এ নির্দেশ দেন। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা জানান। রোটন জানান, শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় এবং সকলের সহাবস্থান নিশ্চিত করতে সকল নেতাকে নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে সংগঠনের কোনো নেতা-কর্মীর বিরুদ্ধে আইন-শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠলে সাংগঠনিকভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও বিশৃঙ্খলা সৃষ্টিকারী যেই হোক না কেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। এ বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও বুয়েট এবং বিভিন্ন কলেজের ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন। এছাড়া ছাত্রলীগের দপ্তর সম্পাদক নাসিম আল মোমিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য ছাত্রলীগ নেতা-কর্মীদের 'ধৈর্য্য ধারণ' করতে বলা হয়েছে। এতে আরো বলা হয়েছে, যদি কোন মহল 'ষড়যন্ত্র করে' শিক্ষার পরিবেশ বিঘি