নরসিংদী, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর সদর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের শিলমান্দী নামক স্থানে শনিবার রাতে একটি কাভার্ড ভ্যান ও একটি বালিভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
নিহতদের একজন কাভার্ড ভ্যানের চালক মো: ইসমাইল হোসেন (৩০)। অন্যজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জসিমউদ্দীন রোববার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রোববার রাত একটায় শিলমান্দী নামক স্থানে ঢাকা থেকে সিলেটগামী কাভার্ড ভ্যান এবং নরসিংদী থেকে মাধবদিগামী বালিভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে।"
এতে করে কাভার্ড ভ্যানের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই কাভার্ড ভ্যানের চালক ও হেলপার নিহত হন।
লাশ ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সদর থানা পুলিশ দুর্ঘটনাকবলিত ভ্যান ও ট্রাক আটক করেছে ।
এ ব্যাপারে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধ/এফএফ/জিএনএ/১০২০ ঘ.
bdnews24