২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুরনো ঢাকার বিপনীবিতানে একসঙ্গে ১২টি দোকানে চুরি

পুরনো ঢাকার নবাবপুর টাওয়ারে মঙ্গলবার রাতে একসঙ্গে ১২টি দোকানে চুরি হয়েছে। চোর দোকানের ক্যাশবাক্স ভেঙে প্রায় দেড়লাখ টাকা নিয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2008, 03:25 PM

Updated : 26 Aug 2022, 02:21 PM

ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- পুরনো ঢাকার নবাবপুর টাওয়ারে মঙ্গলবার রাতে একসঙ্গে ১২টি দোকানে চুরি হয়েছে। চোর দোকানের ক্যাশবাক্স ভেঙে প্রায় দেড়লাখ টাকা নিয়ে গেছে। এদিকে দোকানে চুরির ঘটনায় দোকান মালিক এবং কর্মচারীরা বুধবার দুপুরে বিক্ষোভ করেছে। কোতোয়ালী থানার উপ-পরিদর্শক আফাজউদ্দীন জানান, ১৯৮/২০২ নং নবাবপুর টাওয়ার মার্কেটের দোকান মালিকরা বুধবার সকাল ৮ টার দিকে বিপনীবিতানে গিয়ে দেখেন ১ম ও ২য় তলার ১২ টি দোকানের শাটার ভাঙা। পরে তারা দেখতে পান দোকানের ক্যাশ বাক্স ভেঙে দুর্বৃত্তরা নগদ ১ লাখ ৪৪ হাজার টাকা নিয়ে গেছে। এর আগেও এ মার্কেটে ৪ বার চুরির ঘটনা ঘটেছে বলে উপ-পরিদর্শক জানান। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। একজন দোকান মালিক বাদী হয়ে চুরির মামলা দায়ের করেছেন। তবে মামলায় নির্দিষ্ট কাউকে আসামী করা হয়নি। সকালে দোকানে চুরির খবর ছড়িয়ে পড়লে পুরো মার্কেটের ব্যবসায়ীরা দোকান বন্ধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন দোকান মালিক জানান, অনেকে মনে করছেন মার্কেটের মালিকপক্ষের অভ্যন্তরীণ কোন্দলের কারণে এ চুরি হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসকে/২১২০ঘ.