২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনার উন্নয়নে সবাইকে নিয়ে কাজ করব: তালুকদার খালেক

খুলনার উন্নয়নে দলমত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে কাজের পরিবেশ তৈরির প্রতিশ্র"তি দিয়েছেন নতুন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2008, 03:30 PM

Updated : 26 Aug 2022, 02:12 PM

খুলনা, আগস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনার উন্নয়নে দলমত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে কাজের পরিবেশ তৈরির প্রতিশ্র"তি দিয়েছেন নতুন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। অন্যদিকে, পরাজিত মেয়র প্রার্থী মো. মনিরুজ্জামান মনি খুলনা উন্নয়নে বিজয়ী মেয়রকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। মঙ্গলবার খুলনা প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে আলাদা মতবিনিময় সভায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী এ আশ্বাস দেন। বেলা ১২টায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় তালুকদার আব্দুল খালেক নগরবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, "ভোটের আগে ঘোষিত ইশতেহার বাস্তবায়নের জন্য আন্তরিকতার সঙ্গে কাজ করব। জ্ঞানতঃ কোনো অন্যায় করব না।" সভায় অন্যান্যের মধ্যে খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশীদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গাজী আব্দুল হাদী, জাতীয় পার্টির মহানগর সাধারণ সম্পাদক মোল্লা মুজিবর রহমান, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) মহানগর সভাপতি রফিকুল ইসলাম খোকন উপস্থিত ছিলেন। এর আগে বেলা সাড়ে ১১টায় আরেক মতবিনিময় সভায় পরাজিত মেয়র প্রার্থী বিএনপি নেতা মো. মনিরুজ্জামান মনি ফলাফল মেনে নিয়ে বলেন, "খুলনা উন্নয়নের জন্য বিজয়ী মেয়রকে সহযোগিতা করব।" তিনি বলেন, "কোন কিছু শেষ হয়ে যায়নি। ভোট একটি চলমান প্রক্রিয়া। ভোটার লিস্টে নাম না থাকায় অনেকে ভোট দিতে পারেননি। আগামীতে এ বিষয়গুলো খেয়াল রাখলে আরো ভাল নির্বাচন হবে।" মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আবু জাফর, যুবদল নেতা শফিকুল আলম তুহিন, বিএনপি নেতা শেখ আ. রশীদ প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এসএনডি/২১৩১ ঘ.