২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিটি ও পৌরসভার নির্বাচন 'অত্যন্ত ভাল' হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

সিটি ও পৌরসভার নির্বাচন 'অত্যন্ত ভাল' হয়েছে বলে মনে করেন স্বরাষ্ট্র উপদেষ্টা এমএ মতিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2008, 01:34 PM

Updated : 26 Aug 2022, 02:12 PM

ঢাকা, আগস্ট ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিটি ও পৌরসভার নির্বাচন 'অত্যন্ত ভাল' হয়েছে বলে মনে করেন স্বরাষ্ট্র উপদেষ্টা এমএ মতিন। সোমবার অনুষ্ঠিত এ নির্বাচনকে 'টেস্ট কেস' হিসেবে উল্লেখ করে তিনি বলেন, "অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ হয়েছে। কোথাও কোন গোলযোগ হয়নি। মানুষ উৎসাহ ও উদ্দীপনা নিয়ে ভোট দিতে কেন্দ্রে গেছে।" স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মনিটরিং সেলের সভা শেষে উপদেষ্টা এমএ মতিন আরও বলেন, "এ নির্বাচনে জরুরি অবস্থা কিছুটা শিথিল করা হয়েছে। এটা ছিল টেস্ট কেস। জাতীয় নির্বাচনে প্রয়োজনে জরুরি অবস্থা আরো বেশি শিথিল করা হবে।" স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষে নির্বাচনের সময় টেলিফোনে চারটি সিটি করপোরেশন এলাকায় বোমা হামলার হুমকির বিষয়ে সরকারের পক্ষ থেকে কোন ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা- স্বরাষ্ট্র উপদেষ্টা এ প্রশ্নের কোন জবাব দেননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/১৯২৯ঘ.