২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্তে শুক্রবার ভোররাতে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী- বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2008, 03:50 PM

Updated : 26 Aug 2022, 02:03 PM

সাতক্ষীরা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্তে শুক্রবার ভোররাতে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী- বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত মিঠু (৩০) সদর উপজেলার গোবিন্দকাঠি গ্রামের বাসিন্দা। ভারত থেকে চোরাই পথে গরু আনার সময় বিএসএফের হাকিমপুর ক্যাম্পের জওয়ানরা গুলি ছুড়লে তিনি মারা যান বলে জানিয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী-বিডিআর। বিডিআর এর কর্মকর্তা মেজর কামরুল হাসানকে উদ্ধৃত করে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জিরো পয়েন্ট থেকে এক হাজার গজ দূরে ভারতীয় এলাকায় মিঠুর মারা যান। স্থানীয় লোকজন ভোররাতে ভারতীয় এলাকায় কয়েকরাউন্ড গুলির শব্দ পেয়েছেন বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৪৫ ঘ.