ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বাড্ডা এলাকা থেকে চারটি প্রতারক চক্রের ২১ সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে প্রায় সাড়ে ১২০০ সৌদি রিয়েল। পুলিশ বলছে, এই চক্রের সদস্যরা বিদেশি মুদ্রার লোভ দেখিয়ে কৌশলে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে আসছিল।
সোমবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই প্রতারক চক্রের কর্মকাণ্ড সম্পর্কে বিস্তারিত জানানো হয়।
মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মাইনুল হাসান সংবাদ সম্মেলনে বলেন, বাড্ডা থানার একটি সাধারণ ডায়েরির সূত্র ধরে গত রোববার বাড্ডা থানার বিভিন্ন এলাকায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশের সদস্যরা। অভিযানে প্রায় সাড়ে ১২০০ সৌদি রিয়েলসহ ওই ২১ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে করিম, দাউদ, আসু, এনায়েত ও কামরুল নামের পাঁচ জনকে সংবাদ সম্মেলনে হাজির করা হয়।
মাইনুল হাসান বলেন, গ্রেপ্তারকৃতরা তাদের প্রতারণার কৌশল সম্পর্কে জিজ্ঞাসাবাদে বিস্তারিত জানিয়েছে। তারা রিক্সাওয়ালা, পরিচ্ছন্নতাকর্মী (সুইপার) কিংবা ফেরিওয়ালার ছদ্মবেশে মানুষকে প্রতারণা করে আসছিল। কোনো নির্দিষ্ট ব্যক্তিকে ফাঁদে ফেলার জন্য এরা সাধারণত চার ধাপে কাজ করে থাকে। চার ধাপে চক্রের চার সদস্য আলাদা আলাদা দায়িত্ব পালন কর। প্রথম ধাপে যে দায়িত্বে থাকে তাকে বলা হয় 'ঠ্যাস'।
এই ঠ্যাসের কাজ হলো শিকার ধরা। রিক্সাওয়ালা বা ফেরিওয়ালা সেজে কোনো এক পথচারী বা রিক্সাযাত্রীকে 'টার্গেট' করে সে। ঠ্যাস 'টার্গেটকে' আড়ালে ডেকে ডলার বা রিয়েলের মতো বিদেশি মুদ্রা দেখিয়ে বলে সে বলে, "স্যার দেখেনতো এটা কী। আমি গরিব মানুষ বুঝতেছি না। আমার প্রতিবেশীর কাছে এ রকমের আরও অনেক আছে।"
এ সময় টার্গেট হওয়া ব্যক্তি যদি ওই মুদ্রার ব্যাপারে আগ্রহ দেখায় তাহলে সে প্রতারক চক্রের ফাঁদে পা দিল। এরপর শুরু হয় দ্বিতীয় ধাপ।
এ ধাপে ঠ্যাস শিকারকে নিয়ে যায় একজন মধ্যস্থতাকারীর কাছে। চক্রে এর নাম 'মিস্ত্রী'। শিকারকে জাননো হয়, যার কাছে বিদেশি মুদ্রা আছে সে মিস্ত্রীর প্রতিবেশী বা ঘনিষ্ঠজন। তার কাছে অনেক মুদ্রা আছে। অর্ধেক দামেই তা পাওয়া সম্ভব। শিকারকে এভাবে প্ররোচিত করাই মিস্ত্রীর কাজ।
তৃতীয় ধাপে মিস্ত্রী শিকারকে নিয়ে যায় কথিত বিদেশি মুদ্রার মালিক 'বলদ' এর কাছে। বলদরা সাধারণত নিজেদের সুইপার হিসেবে পরিচয় দেয় এবং বাংলা ও হিন্দি মিলিয়ে কথা বলে।
বলদ শিকারকে বলে, তার আত্মীয় এক বিদেশির বাসায় কাজ করতো। গৃহস্বামী মারা যাওয়ার পর সেই আত্মীয় অনেক বিদেশি মুদ্রা চুরি করে পালিয়ে আসে। কিন্তু অশিতি বলে তারা বুঝতে পারছে না এসব মুদ্রা আসলে কোন দেশি। এই পর্যায়ে বলদ আরো কিছু মুদ্রা দেখায় এবং সেগুলো বিক্রির জন্য দরদাম শুরু করে।
দাম-দর ঠিক হলে শুরু হয় চতুর্থ বা শেষ ধাপ। চক্রের পরামর্শ অনুযায়ী শিকার টাকা নিয়ে একটি নির্দিষ্ট স্থানে আসে মুদ্রা কিনতে। আর চক্রের সদস্যরা তাকে 'বিদেশি' মুদ্রা বোঝাই একটি পোটলা ধরিয়ে দেয়। শর্ত থাকে বাড়ি যাওয়ার আগে পোটলা খোলা যাবে না। লেন-দেনের সময় ঘটনাস্থলে চক্রের কিছু সদস্যের দায়িত্ব থাকে আইন-শৃঙ্খলা রাকারী বাহিনীর গতিবিধির ওপর নজর রাখা। এদর নাম 'ডোস'।
পরে বাসায় ফিরে পোটলায় শুধু কাগজ পান প্রতারিত ব্যক্তি।
প্রতারক চক্রের সদস্য এনায়েত সাংবাদিকদের জানান, গত দুই মাসে এভাবেই তারা তিনজনকে ফাঁদে ফেলেছে। তাদের কাছ থেকে পাওয়া গেছে ৭২ হাজার, ২৬ হাজার ও ১২ টাকা।
চক্রের নেতা করিম জানান, তিনি গত চার বছর ধরে এ কাজ করছেন। একজনকে টার্গেট করার পর তাকে সার্বণিক পর্যবেণে রাখা হয়। পুরো কাজ শেষ করতে সময় লাগে তিন থেকে চারদিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জিএমএ/জেকে/এমএইচবি/২১৫৭ ঘ.
bdnews24