ঢাকা, ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - - অর্থ উপদেষ্টার বাজেট বক্তৃৃতা শেষ হওয়ার পর থেকেই এ বিষয়ে দেশবাসী তাদের মতামত জানাতে পারবেন।
১৬ জুন বিকেল ৫টা পর্যন্ত ই মেইল বা চিঠি লিখে বাজেট সম্পর্কে মতামত পাঠানো যাবে। এ সময়ের মধ্যে পাঠানো মতামত সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে বলে অর্থ উপদেষ্টা বাজেট বক্তৃৃতায় উল্লেখ করেন।
বাজেটে গ্রহণযোগ্য পরামর্শগুলোর প্রতিফলন থাকবে বলে তিনি জানান।
অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং বার্তা সংস্থা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এ বাজেট বক্তৃতা, বাজেটের সংক্ষিপ্তসার ও বার্ষিক বিবৃতি সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া যাচ্ছে।
অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.mof.gov.bd ঠিকানায় বাজেটের সব তথ্য ও গুরুত্বপূর্ণ দলিল যে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান পাঠ ও ডাউনলোড করতে পারবে। দেশ বা বিদেশ যে কোনো স্থান থেকে ১৬ জুন বিকেল ৫টা পর্যন্ত ওয়েবসাইটের 'ফিডব্যাক' ফরম পূরণ করে মতামত ও সুপারিশ পাঠানো যাবে।
লিখিতভাবে ডাকযোগেও পাঠানো যাবে বাজেট সম্পর্কে মতামত ও সুপারিশ।
সরকারের বিভিন্ন ওয়েবসাইট:www.bagladesh.gov.bd, www.nbr-bd.org, www.plancomm.gov.bd, www.imed.gov.bd, www.bdpressinform.org, www.cao.gov.bd
এছাড়া অনলাইন সংবাদপত্র ও বেসরকারি বার্তা সংস্থা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর ওয়েবসাইট নফহবংি২৪.পড়স-এও তা পাওয়া যাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমএসবি/এসকে/১৭৪৭ ঘ.
bdnews24