ঢাকা, জুন, ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--নতুন প্রধান বিচারপতি এম এম রুহুল আমিন শপথ নিয়েছেন।
রোববার সকাল সাড়ে ১০ টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ তাকে শপথবাক্য পাঠ করান।
এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ, কয়েকজন উপদেষ্টা, সেনা বাহিনী প্রধান মইন উ আহমেদসহ তিন বাহিনী প্রধান ও সামরিক কর্মকর্তাবৃন্দ, আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগের সব বিচারপতি, সাবেক প্রধান বিচারপতি মোস্তফা কামাল, এ টি এম আফজাল, মাহমুদুল আমিন চৌধুরী, কে এম হাসান, লতিফুর রহমান, মোঃ রুহুল আমিন ও সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেন।
গত ২৫ মে আপিল বিভাগের দ্বিতীয় জ্যেষ্ঠ বিচারপতি এমএম রুহুল আমীনকে সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের ১৬ তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি।
প্রথা অনুযায়ী শপথের পর প্রধান বিচারপতিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি সংবর্ধনা দেয়ার কথা থাকলেও নতুন প্রধান বিচারপতিকে তারা তা দেয়নি।
সমিতির সভাপতি ব্যারিস্টার শফিক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জামিন না দেওয়াসহ আপিল বিভাগের সা
bdnews24