ঢাকা, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘোষণা অনুযায়ী চলতি মাসের মধ্যে শেষ হচ্ছে না বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে জমা পড়া দরপত্র বাছাইয়ের কাজ। কবে নাগাদ এ কাজ শেষ হবে তাও বলতে পারছে না পেট্রোবাংলা।
এদিকে দরপত্র মূল্যায়নের জন্য কমিটি পুনর্গঠন করা হলেও সব সদস্যকে নিয়ে এ পর্যন্ত কোনো সভাই হয়নি।
গত ৭ মে পেট্রোবাংলা দরপত্র উন্মুক্ত করে। ওইদিন পেট্রোবাংলার পক্ষ থেকে জানানো হয় ৩১ মের মধ্যে মূল্যায়নের কাজ শেষ হবে।
কিন্তু পেট্রোবাংলার চেয়ারম্যান জালাল আহমেদ বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দরপত্র মূল্যায়ন কমিটি পুর্নর্গঠন করা হয়েছে। নতুন কমিটি কাজ করছে। তবে কবে নাগাদ কাজ শেষ হবে তা বলা যাচ্ছে না।"
অক্টোবরের মধ্যে মনোনীত প্রতিষ্ঠানের সঙ্গে চূড়ান্ত চুক্তি করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
পেট্রোবাংলার একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধি হিসেবে মূল্যায়ন কমিটিতে আসা একজন এ পর্যন্ত কোনো বৈঠকেই উপস্থিত হননি। এ পর্যন্ত অনুষ্ঠিত চারটি বৈঠকে রাজস্ব বোর্ডের পক্ষ থেকে তিনজন অংশ নিয়েছেন।
তিনি জানান, দুইজন সদস্য পরিবর্তনের জন্য পেট্রোবাংলার পক্ষ থেকে জ্বালানি বিভাগে চিঠি দেওয়া হয়েছিল। পরে বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) এবং নৌবাহিনী থেকে দুজনকে সদস্য করা হলেও আইএমইডির সদস্য বৈঠকে আসেননি।
চারটি বৈঠকে কার্যত কোনও অগ্রগতি হয়নি- জানিয়ে ওই কর্মকর্তা বলেন, মূল্যায়ন শেষ করার জন্য সময় বেঁধে না দেওয়ায় কমিটির সদস্যদের মধ্যে ঢিলেমি কাজ করছে।
বঙ্গোপসাগরে তেল গ্যাস অনুসন্ধানের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে গত ১৫ ফেব্র"য়ারি দরপত্র ডাকে পেট্রোবাংলা। ৭টি আন্তর্জাতিক কোম্পানি এতে অংশ নেয়। দরপত্র জমা দেওয়ার শেষ দিন, অর্থাৎ ৭ মে পর্যন্ত ১৫টি ব্লকের জন্য ২২টি দরপত্র জমা পড়ে। এতে সাতটি কোম্পানি প্রায় ১ হাজার ৬৯১ মিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব দেয়।
বঙ্গোপসাগরের অগভীর ও গভীর এলাকায় তেল-গ্যাস অনুসন্ধানের জন্য দরপত্রে অংশ নেওয়া কোম্পানিগুলো হলো- কনকো ফিলিপস (যুক্তরাষ্ট্র), স্যান্টোস ইন্টারন্যাশনাল (অস্ট্রেলিয়া), লং উডস রিসোর্সেস লিমিটেড (যুক্তরাষ্ট্র-চীন), কোরিয়ান ন্যাশনাল অয়েল করপোরেশন (কোরিয়া কনসোর্টিয়াম), কমট্রেক সার্ভিসেস লিমিটেড (যুক্তরাজ্য), টল্লো বাংলাদেশ লিমিটেড (বাংলাদেশ) ও সিনক (চীন)।
তেল গ্যাস অনুসন্ধানে বাংলাদেশ সংলগ্ন বঙ্গোপসাগরের সমুদ্র এলাকাকে মোট ২৮টি ব্ল
bdnews24