২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাট ফিল্ম সোসাইটির চলচ্চিত্র প্রদর্শনী শুরু শুক্রবার

বাগেরহাট ফিল্ম সোসাইটির আয়োজনে দুই দিনব্যাপী ইরানী চলচ্চিত্র প্রদর্শনী শুরু হচ্ছে শুক্রবার। বাগেরহাট সাংস্কৃতিক ফাউণ্ডেশন মিলনায়তনে আয়োজিত এ প্রদর্শনীতে 'কালার অব প্যারাডাইস' এবং 'চিলড্রেন অব হ্যাভেন' নামে দুটি ইরানী চলচ্চিত্র দেখানো হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2008, 10:33 AM

Updated : 26 Aug 2022, 01:53 PM

বাগেরহাট, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাট ফিল্ম সোসাইটির আয়োজনে দুই দিনব্যাপী ইরানী চলচ্চিত্র প্রদর্শনী শুরু হচ্ছে শুক্রবার। বাগেরহাট সাংস্কৃতিক ফাউণ্ডেশন মিলনায়তনে আয়োজিত এ প্রদর্শনীতে 'কালার অব প্যারাডাইস' এবং 'চিলড্রেন অব হ্যাভেন' নামে দুটি ইরানী চলচ্চিত্র দেখানো হবে। প্রতিদিন সন্ধ্যা সাতটায় একটি করে প্রদর্শনী হবে বলে বাগেরহাট ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক মাহামুদ হাসান জানিয়েছেন। তিনি জানান, প্রদর্শনী উদ্বোধন করবেন ফিল্ম সোসাইটির সভাপতি জাকির হোসেন। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক শহীদুল ইসলাম, সচেতন নাগরিক কমিটি (সনাক) এর আহ্বায়ক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলী বাবু, বাংলাদেশ মহিলা পরিষদ বাগেরহাট জেলার শাখার সাধারণ সম্পাদক শিল্পী সমাদ্দার। ট্রান্সপারেন্সী ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও মহিলা পরিষদ বাগেরহাট জেলা শাখার সহযোগিতায় এ প্রদর্শনীর প্রথম দিন শুক্রবার 'কালার অব প্যারাডাইস' এবং শনিবার 'চিলড্রেন অব হ্যাভেন' চলচ্চিত্রটি দেখানো হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬২৯ ঘ.