রংপুর, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধভাবে ডিজেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে পীরগঞ্জ উপজেলায় মঙ্গলবার বিকেলে ২০ হাজার লিটার ডিজেলসহ আশরাফুল ইসলাম বাবুল নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেসবাহ উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ ব্যাপারে পুলিশ বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করেছে।"
তিনি জানান, পীরগঞ্জ উপজেলার মাদারগঞ্জ হাটের ব্যবসায়ী আশরাফুল ইসলাম বাবুল বেশ কিছু দিন ধরে ডিজেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করে কৃষকদের কাছে বেশি দামে বিক্রি করে আসছিলেন। বিষয়টি গ্পোনে তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়ার পর মঙ্গলবার বিকেলে যৌথবাহিনী বাবুলের দোকানে অভিযান চালিয়ে ২০ হাজার লিটার ডিজেলসহ তাকে গ্রেপ্তার করে ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৫০ ঘ.
bdnews24