ঢাকা, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- পররাষ্ট্র উপদেষ্টা ড. ইফতেখার আহমদ চৌধুরী বলেছেন বাংলাদেশ অস্ট্রিয়াকে ঘনিষ্ট বন্ধু হিসেবে জানে এবং দেশটির সঙ্গে গভীর অর্থনৈতিক সম্পর্ক গড়ে তুলতে চায়।
সোমবার সরকারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিটিতে বলা হয়, নয়াদিল্লী ভিত্তিক নবনিযুক্ত অস্ট্রিয়ার রাষ্ট্রদূত ফার্ডিনান্ড মল্টাশল সোমবার বঙ্গভবনে পরিচয়পত্র পেশের পর পররাষ্ট্র উপদেষ্টা ড. ইফতেখার আহমদ চৌধুরীর সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাক্ষাৎ করেন। পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশে জার্মান ভাষা শিক্ষা স
bdnews24