২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেকৃবি শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির নির্বাচনে মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. নূরুল ইসলাম সভাপতি ও উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের অধ্যাপক মো. রফিকুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2008, 04:44 PM

Updated : 26 Aug 2022, 01:46 PM

শেকৃবি, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির নির্বাচনে মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. নূরুল ইসলাম সভাপতি ও উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের অধ্যাপক মো. রফিকুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বুধবার সকাল ১০টা থেকে দুইটা পর্যন্ত বিশ্ববিদ্যলয়ের সন্মেলন কক্ষে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে মোট ১১২ শিক্ষক ভোট দেন। বিকেল পাঁচটায় প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক শামসুজ্জামান ফলাফল ঘোষণা করেন। অন্যান্যের মধ্যে সহ-সভাপতি পদে অধ্যাপক মো. শহীদুর রশীদ ভূইয়া (কৌলিতত্ত্ব ও উদ্ভিদপ্রজনন বিভাগ), যুগ্ম সাধারণ সম্পাদক পদে সহকারী অধ্যাপক মো. ওবাইদুল ইসলাম (কৃষিতত্ত্ব), কোষাধ্যক্ষ পদে সহকারী অধ্যাপক মো. একরামুল হক (বায়োটেকনলজি) এবং ছয়টি সদস্য পদে অধ্যাপক মো. সিরাজুল ইসলাম ভূইয়া (কীটতত্ত্ব), অধ্যাপক মোহাম্মদ হোসেন ভূঞা (কৃষি স