২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খন্দকার মোশাররফের শিক্ষক থাকাকালীন বেতন স্কেল নিয়ে দুদকের অনুসন্ধান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থাকাকালীন তার বেতন স্কেল কত ছিল সে ব্যাপারে খোঁজখবর নিয়েছে দুর্নীতি দমন কমিশন। একইসঙ্গে একই বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার ও সাবেক সাংসদ ইলিয়াস আলীর স্ত্রী তাহসিন রুশদীর বেতন স্কেল সম্বন্ধেও জানতে চেয়েছে দুদক খোঁজ নিয়েছে দুর্নীতি দমন কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2008, 02:13 PM

Updated : 26 Aug 2022, 01:46 PM

ঢাকা, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থাকাকালীন তার বেতন স্কেল কত ছিল সে ব্যাপারে খোঁজখবর নিয়েছে দুর্নীতি দমন কমিশন। একইসঙ্গে একই বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার ও সাবেক সাংসদ ইলিয়াস আলীর স্ত্রী তাহসিন রুশদীর বেতন স্কেল সম্বন্ধেও জানতে চেয়েছে দুদক খোঁজ নিয়েছে দুর্নীতি দমন কমিশন। কমিশনের দুই সদস্যের একটি প্রতিনিধি দল রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমানের কাছে এ ব্যাপারে খোঁজ খবর নেয়। খন্দকার মোশাররফ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব বিভাগের শিক্ষক ছিলেন। রেজিস্ট্রার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চাকরি ছাড়ার সময় খন্দকার মোশাররফের বেতন স্কেল কত ছিল তা জানতে চেয়েছেন কমিশনের সদস্যরা। তারা সহকারী রেজিস্ট্রার তাহসিন রুশদীর বেতন স্কেল সম্পর্কেও খোঁজখবর নিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/জেকে/এমএইচবি/১৯৫৯ ঘ.