চট্টগ্রাম, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানাধীন নারায়ণ হাটে পারিবারিক কলহের জের ধরে বৃহস্পতিবার দেবরের দায়ের কোপে ভাবী গুরুতর জখম হওয়ার খবর পাওয়া গেছে।
আহত আলো রাণী দে'কে নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
ভুজপুর থানার সহকারি উপ-পরিদর্শক হাফিজ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জায়গা সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের পারিবাবিক দ্বন্দ্বের কারণে আলো রাণী দে'র স্বামী স্বপন দে'র সঙ্গে তার ছোট ভাই তপন দে'র বিরোধ চলছিল। এ নিয়ে ঘরোয়া আলোচনার এক পর্যায়ে কথা কাটাকাটির সময় তপন দে দা দিয়ে আলো রাণীকে আঘাত করেন।
তিনি জানান, আলো রাণীর স্বামী থানায় অভিযোগ দিয়ে গেছেন। তবে এখনও মামলা হয়নি। এলাকার চেয়ারম্যান ও সদস্যরা ঘটনাটি মীমাংসার চেষ্টা করছেন। এখনও কেউ গ্রেপ্তার হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/ডিডি/এমএসবি/২১১৭ ঘ.
bdnews24