২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতির মামলায় বাবুল পরিবারের বিরুদ্ধে অভিযোগপত্র

জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জন ও সম্পদের মিথ্যা তথ্য দেওয়ার মামলায় যমুনা গ্র"পের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল, স্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম ও ছেলে মো. শামীম ইসলামের বিরুদ্ধে মঙ্গলবার আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2008, 02:53 PM

Updated : 26 Aug 2022, 01:29 PM

ঢাকা, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জন ও সম্পদের মিথ্যা তথ্য দেওয়ার মামলায় যমুনা গ্র"পের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল, স্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম ও ছেলে মো. শামীম ইসলামের বিরুদ্ধে মঙ্গলবার আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে। দুর্নীদি দমন কমিশনের উপ পরিচালক মঞ্জুরুল আহমেদ মঙ্গলবার বিকেলে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. গোলাম রাব্বানীর আদালতে অভিযোগপত্র দেন। এতে অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়। দুর্নীতি দমন কমিশনের উপ পরিচালক শারমিন আক্তার গত বছরের ১৯ আগস্ট রমনা থানায় মামলাটি দায়ের করেন। এতে অভিযোগ করা হয়, নুরুল ইসলাম বাবুল গত বছরের ২২ ফেব্র"য়ারি কমিশনে জমা দেওয়া হিসাব বিবরণীতে প্রায় ৪ কোটি ১৭ লাখ টাকার সম্পদের তথ্য গোপন করেন। এছাড়া, তিনি জ্ঞাত আয় বহির্ভুত প্রায় ৫ কোটি ৫৬ লাখ টাকার সম্পদ অর্জন করেছেন। বাবুলের অবৈধ সম্পদ অর্জনে সালমা ইসলাম ও শামীম ইসলাম সহযোগিতা করেছেন বলে মামলার অভিযোগপত্রে বলা হয়েছে। এতে সাক্ষী করা হয়েছে ৮৭ জনকে। এদিকে, দুদকে সম্পদের হিসাব দেওয়া সংক্রান্ত রমনা থানার করা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন একই আদালত। মঙ্গলবার বিকেলে এ আদেশ দেওয়া হয়। চলতি বছরের ১৩ জানুয়ারি রমনা থানায় হওয়া মামলাটির বাদী ও তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মির্জা জাহিদুল ইসলাম সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। মামলায় অভিযোগ করা হয়, বাবরের দাখিল করা সম্পদের হিসাবের বাইরে প্রায় ৭ কোটি ৫ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভুত সম্পদের প্রমাণ পাওযা গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসএনডি/এমএইচবি/২০৪৭ ঘ.