২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে মুরগির খামারে আগুন

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মধ্যম মহাদেবপুরে শুক্রবার রাতে আগুনে একটি মুরগির খামার (পোল্ট্রি ফার্ম) পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2008, 06:34 AM

Updated : 26 Aug 2022, 01:28 PM

চট্টগ্রাম, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মধ্যম মহাদেবপুরে শুক্রবার রাতে আগুনে একটি মুরগির খামার (পোল্ট্রি ফার্ম) পুড়ে গেছে। দমকল বাহিনী জানিয়েছে, রাত ১২টার দিকে লাগা আগুনে খামারের শতাধিক মুরগি পুড়ে যায়। এতে প্রায় ২ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দমকল বাহিনীর আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষের কর্মী ফজলুল কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মধ্যম মহাদেবপুরের কামাল উদ্দিনের পোল্ট্রি ফার্মে শুক্রবার রাতে আগুন লাগে। খবর পেয়ে দমকল বাহিনীর দুটি গাড়ি গিয়ে রাত দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি জানিয়ে দমকলকর্মী ফজলুল কাদের বলেন, এতে শতাধিক মুরগি পুড়ে গেছে। এছাড়া খামারের বেশ কিছু মালামালও ভস্মীভূত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১২২০ ঘ.