২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদাবাজির অভিযোগে দুই বনকর্মী আটক

চাঁদাবাজির অভিযোগে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের জংড়া টহল ফাঁড়ির দুই কর্মীকে আটক করেছে র‌্যাব। চাঁদার ১০ হাজার টাকাসহ বৃহস্পতিবার তাদের আটক করা হয় বলে জানিয়েছেন র‌্যাব-৬ এর কর্মকর্তা ক্যাপ্টেন জসিম উদ্দিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Feb 2008, 06:18 AM

Updated : 26 Aug 2022, 01:28 PM

বাগেরহাট, ফেব্র"য়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদাবাজির অভিযোগে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের জংড়া টহল ফাঁড়ির দুই কর্মীকে আটক করেছে র‌্যাব। চাঁদার ১০ হাজার টাকাসহ বৃহস্পতিবার তাদের আটক করা হয় বলে জানিয়েছেন র‌্যাব-৬ এর কর্মকর্তা ক্যাপ্টেন জসিম উদ্দিন। আটককৃতরা হলেন, জংড়া টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরেস্টার গাজী সফিউল আলম (৩৭) ও বনপ্রহরী আব্দুর রহমান (৩৯)। রাতে তাদের বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় আটক দুজনসহ জংলা ফাঁড়িতে কর্তব্যরত ছয় বনকর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ক্যাপ্টেন জসিম সাংবাদিকদের জানান, সুন্দরবনে মাছ ধরতে যাওয়া জেলেদের কাছ থেকে বনবিভাগের ওই দুই কর্মচারী বেশ কিছুদিন ধরে জোর করে টাকা আদায় করে আসছিল বলে অভিযোগ আসে। জেলেদের অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার বিকালে র‌্যাব অভিযান চালিয়ে ১০ হাজার টাকাসহ ওই দুজনকে হাতেনাতে আটক করে। সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এস এম শহীদুল্লাহ ছয় বনকর্মীকে সাময়িক বরখাস্ত করার কথা স্বীকার করেছেন। তবে সবার নাম প্রকাশে রাজি হননি। এর আগেও গত ৮ জানুয়ারি কোস্টগার্ড সুন্দরবন বিভাগের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শেলার চর টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম কবীর উদ্দিনসহ চার বনকর্মীকে চাঁদার ১৭ হাজার টাকাসহ আটক করে। বনবিভাগ ১১ জানুয়ারি ওই চার কর্মচারীকে সাময়িকভাবে বরখাস্ত করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১২০৬ ঘ.