ঢাকা, ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ এবং প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ সাংবাদিক ও মুক্তিযোদ্ধা বজলুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
বুধবার এক শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, সাংবাদিকতা, সমাজসেবা ও প্রগতিশীল রাজনীতির ক্ষেত্রে বজলুর রহমান যে অবদান রেখে গেছেন, তা দেশের মানুষ শ্রদ্ধাভরে স্মরণ করবে। তার মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ সাংবাদিককে হারালো।
রাষ্ট্রপতি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
পৃথক শোকবার্তায় প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ বলেন, বজলুর রহমান ছিলেন এ দেশের সাংবাদিকতা জগতের অন্যতম পথিকৃৎ। নিজ পেশার প্রতি নিষ্ঠার এক অনুকরণীয় দৃষ্টান্ত ছিলেন তিনি।
শোকবার্তায় বলা হয়, প্রগতিশীল ও অসা
bdnews24