২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে একুশে বইমেলা শুরু

নড়াইলে আট দিনব্যাপী একুশে বইমেলা বুধবার শুরু হয়েছে। নড়াইলের সুলতান মঞ্চে এ মেলা আগামী ২৭ ফেব্র"য়ারী পর্যন্ত চলবে। দীর্ঘ ১১ বছর পর নড়াইলে বইমেলা অনুষ্ঠিত হচ্ছে। বুধবার মেলা উদ্বোধন করেন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মো. মাহ্মুদুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2008, 11:45 AM

Updated : 26 Aug 2022, 01:25 PM

নড়াইল, ফেব্র"য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নড়াইলে আট দিনব্যাপী একুশে বইমেলা বুধবার শুরু হয়েছে। নড়াইলের সুলতান মঞ্চে এ মেলা আগামী ২৭ ফেব্র"য়ারী পর্যন্ত চলবে। দীর্ঘ ১১ বছর পর নড়াইলে বইমেলা অনুষ্ঠিত হচ্ছে। বুধবার মেলা উদ্বোধন করেন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মো. মাহ্মুদুর রহমান। মাহমুদুর রহমান বলেন, দেশকে দুর্নীতিমুক্ত করতে বই পড়ার বিকল্প নেই। সে জন্য আমাদের সন্তানদের বেশি বেশি বই কিনে দিতে হবে। আয়োজকরা জানান, বইমেলায় প্রতিদিন আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। মেলায় নড়াইল জেলা গণ গ্রন্থাগারসহ জেলার বিভিন্ন বই দোকান মালিকদের ২০টি স্টল থাকছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমআই/১৭৩৬ ঘ.