২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী মিলিব্যান্ড দুই দিনের সফরে ঢাকায়

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড মিলিব্যান্ড দুই দিনের সফরে ঢাকায় এসেছেন। শুক্রবার দুপুরে তিনি ঢাকায় পৌঁছেন। জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে ব্রিটিশ মন্ত্রীকে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা ড. ইফতেখার আহমদ চৌধুরী। পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন, বৃটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীসহ উর্ধ্বতন কর্মকর্তারা ওই সময় উপস্থিত ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2008, 06:52 AM

Updated : 26 Aug 2022, 01:21 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড মিলিব্যান্ড দুই দিনের সফরে ঢাকায় এসেছেন। শুক্রবার দুপুরে তিনি ঢাকায় পৌঁছেন। জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে ব্রিটিশ মন্ত্রীকে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা ড. ইফতেখার আহমদ চৌধুরী। পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন, বৃটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীসহ উর্ধ্বতন কর্মকর্তারা ওই সময় উপস্থিত ছিলেন। বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবনে বৃটিশ মন্ত্রী ও পররাষ্ট্র উপদেষ্টার মধ্যে আনুষ্ঠানিক বৈঠক শুরু হবে। ডেভিড মিলিব্যান্ড শুক্রবার সন্ধ্যায় ব্রিটিশ কাউন্সিলে 'বাংলাদেশের ভবিষ্যৎ' শীর্ষক মতবিনিময় সভায় অংশ নেবেন। একইদিন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদার সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে। শনিবার তিনি সিলেট ও সুনামগঞ্জ যাবেন। সেখানে ব্রিটিশ সাহায্য সংস্থা ডিএফআইডি'র অর্থায়নে পরিচালিত কয়েকটি প্রকল্প পরিদর্শন করবেন মিলিব্যান্ড। ঢাকায় ফিরে তিনি প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ এবং সেনাবাহিনী প্রধান জেনারেল মইন উ আহমেদের সঙ্গে সাক্ষাৎ করবেন। শনিবার বিকালে ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর বাসায় এক সংবাদ এম্মলনে বক্তব্য রাখবেন তিনি। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী শনিবার রাতেই ঢাকা ছেড়ে যাবেন। বাংলাদেশে নির্বাচনের পূর্ববর্তী সময়ে ডেভিড মিলিব্যান্ডের এ সফর বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করছে কূটনীতিক মহল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেআরসি/এমআই/১৫৩৬ ঘ.