২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় বাচ্চু হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

খুলনার ব্যাবসায়ী সহিদুল ইসলাম বাচ্চু হত্যা মামলার রায়ে বুধবার দুই সহোদরসহ ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2008, 06:01 PM

Updated : 26 Aug 2022, 01:20 PM

খুলনা, ফেব্র"য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফার ডটকম) - খুলনার ব্যাবসায়ী সহিদুল ইসলাম বাচ্চু হত্যা মামলার রায়ে বুধবার দুই সহোদরসহ ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া হত্যার পর লাশ গুম করার অপরাধে প্রত্যেককে আরো ৩ বছরের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৩ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ বিচারক রোখসানা পারভীন এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- হুমায়ুন খাঁ, তার ভাই মাসুদ খাঁ, ইনসান শেখ, হালিম নিকারী ও মো. আব্দুল্লাহ। এদের সবাই কারাগারে রয়েছেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় বিচারক আসলাম নিকারী ও রেজাউল খাঁ নামের দুজনকে বেকসুর খালাস দেন। মামলার বিবরণে জানা যায়, ১৯৯৮ সালের ৭ ডিসেম্বর রাতে ফুলতলা সরদার মার্কেটের মালিক সহিদুল ইসলাম বাচ্চু নিখোঁজ হন। ১২ ডিসেম্বর ফুলতলা হাই স্কুলের পাশে ভৈরব নদ থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। নিহতের ভাই অহিদুল ইসলাম এ ব্যাপারে ফুলতলা থানায় একটি হত্যা মামলা করেন। ফুলতলা থানার উপপরিদর্শক আব্দুল মজিদ হাওলাদার ৭ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন। মামলার বিচার কাজ শেষে আদালত বুধবার পাঁচজনকে দোষী সাব্যস্ত করে দণ্ডাদেশ দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/২৩৫২ ঘ.