২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে উদ্ধারকৃত বস্তুগুলো বোমা

যশোরের শার্শা উপজেলার চটকাপোতা গ্রাম থেকে উদ্ধারকৃত বোমার মত দেখতে তিনটি বস্তু বোমা বলে নিশ্চিত করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2008, 01:29 PM

Updated : 26 Aug 2022, 02:50 PM

যশোর, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যশোরের শার্শা উপজেলার চটকাপোতা গ্রাম থেকে উদ্ধারকৃত বোমার মত দেখতে তিনটি বস্তু বোমা বলে নিশ্চিত করেছে পুলিশ। সোমবার রাতে মেজর আব্দুল গাফফারের নেতৃত্বে সেনাবাহিনীর একটি বিস্ফোরক বিশেষজ্ঞ দল পরীক্ষা করে বোমাগুলো নিষ্ক্রিয় করেছে। উদ্ধারকৃত বস্তুগুলো বোমা কিনা এ নিয়ে পুলিশ ও র‌্যাবের ভাষ্যে মিল না থাকায় বিভ্রান্তির সৃষ্টি হয়। পুলিশ প্রথম জানায় বস্তুগুলোর একটি 'টাইম বোমা' এবং বাকি দুটি ঘরে তৈরি সাধারণ বোমা। পরে আবার র‌্যাবের যশোর ক্যাম্পের একজন কর্মকর্তা জানিয়েছিলেন- এগুলো বোমা নয়। মঙ্গলবার শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবর রহমান সাংবাদিকদের জানান, বস্তু ৩টি বোমা ছিল- তা নিশ্চিত হওয়া গেছে। তিনি বলেন, "বোমার উপর ঘড়ির কাটা লাগানো থাকলেও টাইম বোমার মত সার্কিট ছিল। বিস্ফোরণ ঘটলে ১৫ থেকে ২০ গজের মধ্যে ক্ষয়-ক্ষতি হতে পারতো।" ওসি জানান, বোমা উদ্ধারের ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। শার্শার চটকাপোতা গ্রামের ইসলাম গণির ছেলে তোতার গোয়াল ঘরের পেছনে বোমাগুলো পাওয়া যায়। উপজেলার গোগাকালিনিয়া গ্রামে রোববার রাতে অভিযান চালিয়ে ১০ কেজি বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছিল র‌্যাব। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯২১ ঘ.