২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্মঘট প্রত্যাহার ঃ ৩০ ঘন্টা পর সোনা মসজিদ স্থলবন্দর সচল

ব্যবসায়ী ও শ্রমিকদের ধর্মঘটের কারণে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর শনিবার সকাল থেকে টানা ৩০ ঘণ্টা অচল থাকার পর রোববার দুপর থেকে বন্দরের স্বাভাবিক কার্যক্রম আবার শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2008, 12:51 PM

Updated : 07 Jul 2022, 05:50 PM

চাঁপাইনবাবগঞ্জ, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্যবসায়ী ও শ্রমিকদের ধর্মঘটের কারণে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর শনিবার সকাল থেকে টানা ৩০ ঘণ্টা অচল থাকার পর রোববার দুপর থেকে বন্দরের স্বাভাবিক কার্যক্রম আবার শুরু হয়েছে।

স্থানীয় প্রশাসনের অনুরোধে উভয় পক্ষের সমঝোতার ভিত্তিতে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে বলে ব্যবসায়ীরা জানান।

বন্দরের আমদানি-রপ্তানিকারক, সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশন ও বন্দর শ্রমিক সমন্বয় পরিষদের আহবানে শনিবার সকাল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হয়। এতে আমদানি-রপ্তানিসহ বন্দরের সব কার্যক্রম বন্ধ হয়ে যায়।

সোনা মসজিদ পানামা পোর্ট লিংক লিমিটেডের পরিচালক (প্রশাসন) আশরাফুল আলম রশিদ জানান, আন্দোলনকারী সংগঠনগুলো ধর্মঘট প্রত্যাহার করে নেওয়ায় রোববার দুপুর ১টা থেকে বন্দরে স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে।

আমদানি-রপ্তানিকারক গ্র"পের ভারপ্রাপ্ত সভাপতি কবিরুর রহমান খোকন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্থানীয় প্রশাসনের অনুরোধের পরিপ্রেক্ষিতে বন্দরের ব্যবসায়ী ও ট্রাক মালিক সমিতির মধ্যে সমঝোতার মাধ্যমে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

তিনি জানান, যমুনা সেতুর উপর দিয়ে ১২ মেট্রিক টনের বেশি পণ্য পরিবহন করা যাবে না বলে সেতু কর্তৃপক্ষ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক ও ট্রাক মালিক সমিতিকে স