২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খিলগাঁওয়ে গাড়িচাপায় কিশোরী নিহত

রাজধানীর খিলগাঁওয়ে বুধবার সড়ক দুর্ঘটনায় এক কিশোরী নিহত হয়েছে। দুপুর ১২টার দিকে ফ্লাইওভারের নিচে ওই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন খিলগাঁও থানার উপপরিদর্শক বাবুল আকতার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2008, 08:19 AM

Updated : 26 Aug 2022, 02:44 PM

ঢাকা, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর খিলগাঁওয়ে বুধবার সড়ক দুর্ঘটনায় এক কিশোরী নিহত হয়েছে। দুপুর ১২টার দিকে ফ্লাইওভারের নিচে ওই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন খিলগাঁও থানার উপপরিদর্শক বাবুল আকতার। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "খিলগাঁও ফ্লাইওভারের মালিবাগ প্রান্তে খিলগাঁও পুলিশ ফাঁড়ির কাছে একটি পিকআপ ওই কিশোরীকে চাপা দেয়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়।" নিহতের পরিচয় পাওয়া যায়নি। তবে বয়স ১৪/১৫ বছর বলে পুলিশ জানায়। পিকআপটি আটক করা যায়নি। কিশোরীকে চাপা দিয়ে এটি দ্রুত পালিয়ে যায় বলে পুলিশ কর্মকর্তা বাবুল আকতার জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/১৪১৪ ঘ.