২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে ডাকাতের হামলায় বন কর্মকর্তা নিহত

দিনাজপুরে ডাকাতের হামলায় মঙ্গলবার ভোরে বন বিভাগের একজন কর্মকর্তা নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2008, 03:30 PM

Updated : 26 Aug 2022, 02:42 PM

দিনাজপুর, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুরে ডাকাতের হামলায় মঙ্গলবার ভোরে বন বিভাগের একজন কর্মকর্তা নিহত হয়েছেন। কোতয়ালী থানার উপ পরিদর্শক (এসআই) নাসির জানান, ভোর ৪টার দিকে সদর উপজেলার উত্তর গোবিন্দপুর বন বিটের ফরেস্টার একেএম সামসুদ্দিনের উত্তর গোবিন্দপুরের বাসায় ১০-১২ জনের একদল ডাকাত হানা দেয়। ডাকাত দল মালামাল লুট করার সময় সামসুদ্দিন বাধা দেওয়ার চেষ্টা করলে ডাকাত দল রড দিয়ে তার মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সামসুদ্দিনের বাড়ি পাবনা জেলার চাঁদপুর উপজেলায়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে এসআই নাসির জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১১৮ ঘ.