২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে অস্ত্র ও ফেনসিডিলসহ ৪ জন গ্রেপ্তার

যশোরে আগ্নেয়াস্ত্র, গুলি, ককটেল বোমা ও হাজার বোতল ফেনসিডিলসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2008, 08:00 AM

Updated : 26 Aug 2022, 02:35 PM

যশোর, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরে আগ্নেয়াস্ত্র, গুলি, ককটেল বোমা ও হাজার বোতল ফেনসিডিলসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব অস্ত্র, গুলি ও ফেনসিডিল উদ্ধার এবং ওই চারজনকে গ্রেপ্তার করা হয় বলে জানান কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার। তিনি বলেন, "রাতে শহরের বেজপাড়া মেইন রোড এলাকা থেকে খালেক নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে একটি ওয়ান শুটারগান, দুটি পাইপগান ও চারটি কার্তুজ উদ্ধার করা হয়।" ঘোপ জেল রোড এলাকা থেকে গ্রেপ্তার করা হয় নুরুন্নবীকে। তার কাছে পাওয়া যায় একটি নাইন এমএম পিস্তল, এক রাউন্ড গুলি ও ১০টি ককটেল বোমা। একই সময়ে জিন্নাত হোসেন নামে একজনকে দুই রাউন্ড গুলি ও একটি শাটারগানসহ গ্রেপ্তার করা হয়। তার বাড়ি ঝিনাইদহের পাগলা এলাকায়। এছাড়া শহরের চাঁচড়া ও লালদীঘী পাড় এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি শাটারগান, দুটি পাইপগান ও ১৫টি ককটেল বোমা উদ্ধার করে কোতয়ালি পুলিশ। একইরাতে শহরের চাঁচড়া রায়পাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী রমজান আলীকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে এক হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১৩৫১ ঘ.