২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রী হত্যার দায়ে ঝিনাইদহে এক ব্যক্তির ফাঁসির আদেশ

যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার দায়ে বুধবার এক ব্যক্তির মৃত্যুদণ্ড দিয়েছে ঝিনাইদহের একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2008, 11:44 AM

Updated : 26 Aug 2022, 02:32 PM

ঝিনাইদহ, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার দায়ে বুধবার এক ব্যক্তির মৃত্যুদণ্ড দিয়েছে ঝিনাইদহের একটি আদালত। দণ্ডপ্রাপ্তের নাম আল আমিন। বাড়ি সদর উপজেলার দহিজুড়ী গ্রামে। স্ত্রী রোখসানা বেগম আদুরীকে হত্যার দায়ে তাকে মৃত্যুদণ্ডাদেশ দেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ (২) এবং নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক রোকেয়া বেগম। তবে আসামি আল আমিন পলাতক। রোখসানার বাড়ি কালীগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামে। মামলার বিবরণে জানা যায়, আদুরীকে বিয়ে করার পর থেকেই আল আমিন যৌতুক চেয়ে আসছিল। কয়েক দফা যৌতুক দেওয়াও হয়। নির্যাতনে অতিষ্ঠ আদুরী এক পর্যায়ে বাবার বাড়ি চলে যায়। ২০০৬ সালের ১৭ এপ্রিল আল আমিন শ্বশুরবাড়িতে গিয়ে আদুরীকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়। ঘটনার পরদিন আদুরীর বাবা মনিরউদ্দিন মামলাটি দায়ের করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৩৮ ঘ.