২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় বিডিআর-বিএসএফ সেক্টর কমান্ডার বৈঠক অনুষ্ঠিত

সীমান্তের বিভিন্ন সমস্যা নিয়ে সাতক্ষীরায় বাংলাদেশ রাইফেলস এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সেক্টর কমান্ডার পর্যায়ে মঙ্গলবার এক বৈঠক হয়েছে। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2008, 04:29 PM

Updated : 26 Aug 2022, 02:30 PM

সাতক্ষীরা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সীমান্তের বিভিন্ন সমস্যা নিয়ে সাতক্ষীরায় বাংলাদেশ রাইফেলস এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সেক্টর কমান্ডার পর্যায়ে মঙ্গলবার এক বৈঠক হয়েছে। দুপুর ১২টায় সাতক্ষীরা সার্কিট হাউসে এ বৈঠক শুরু হয়ে বিকেল ৫টায় শেষ হয়। সভায় বিডিআরের উত্থাপিত বিষয়ের মধ্যে ছিল সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশী নাগরিকদের হত্যা, নির্যাতন ও আহত করা, ফেন্সিডিলসহ অন্যান্য মাদক নিয়ে ভারত থেকে বাংলাদেশে বেআইনি প্রবেশ, ভারতীয় নাগরিক কর্তৃক অবৈধভাবে সীমান্ত অতিক্রম, সীমান্তের শূন্য লাইনে ভারতের নিরাপত্তা প্রাচীর নির্মাণ, মাসিক ফ্ল্যাগ মিটিংয়ের স্থান নির্ধারণ এবং বিডিআর ও বিএসএফের সম্পর্ক উন্নয়নের জন্য দু'দেশের সীমান্তরক্ষী বাহিনীর স্কুল ছাত্রছাত্রীদের পরস্পরের দেশ ভ্রমণ। অন্যদিকে বিএসএফ ভারতে বাংলাদেশের নাগরিকের অবৈধ প্রবেশ, বাংলাদেশী কর্তৃক ভারতে গ্যাস সিলিন্ডার ও কথিত নকল ভারতীয় টাকা পাচার, আকাশসীমা লঙ্ঘন এবং বাংলাদেশী দু