২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থ আত্মসাতের অভিযোগে রাজশাহীতে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

অর্থ আত্মসাতের অভিযোগে রাজশাহীর দুর্গাপুর উপজেলার পানানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা কোরবান আলীকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2008, 12:02 PM

Updated : 26 Aug 2022, 02:28 PM

রাজশাহী, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থ আত্মসাতের অভিযোগে রাজশাহীর দুর্গাপুর উপজেলার পানানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা কোরবান আলীকে গ্রেপ্তার করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ইমাম হাসান কবীর মঙ্গলবার রাতে কোরবান আলীকে আটক করে পুলিশে তুলে দেন। তার বিরুদ্ধে কর্মসৃজন কর্মসূচির ৮০ হাজার ৮০০ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃষ্ণ সরকার সাংবাদিকদের বলেন, "কর্মসৃজন কর্মসূচির টাকা বিতরণ না করে চেয়ারম্যান তা আত্মসাত করেন। অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাত সাড়ে ৯টার দিকে তাকে আটকের পর পুলিশে তুলে দেয়।" এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা থানায় মামলা করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৫৪ ঘ.