ঝিনাইদহ, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী গ্রামে রোববার রাতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক 'চরমপন্থী' নিহত হয়েছে।
নিহতের নাম মহিদুল ইসলাম ওরফে মহিদুল (৩০)। তিনি বিপ্লবী কমিউনিস্ট পার্টির (এমএল) সদস্য ছিলেন। তাকে রোববার বিকালে গ্রেপ্তার করা হয়।
রাতে মহিদুলকে নিয়ে পুলিশ অস্ত্র উদ্ধারে নামে পুলিশ। ওই সময় বিষয়খালী গ্রামের একটি ইটভাটার কাছে তার সহযোগীদের সঙ্গে পুলিশের গোলাগুলিতে মহিদুল নিহত হয় বলে জানিয়েছেন ঝিনাইদহের পুলিশ সুপার (এসপি) জাহাঙ্গীর হোসেন মাতুব্বর।
ঘটনাস্থল থেকে দুটি শাটারগান, একটি এলজি, দুটি তাজা বোমা এবং ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে পুলিশ দাবি করেছে।
এসপি জাহাঙ্গীর সাংবাদিকদের বলেন, "গোয়েন্দা পুলিশ রোববার বিকালে কালীগঞ্জ উপজেলার দামোদরপুর গ্রাম থেকে মহিদুলকে গ্রেপ্তার করে। রাতে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে নামে। রাত ২টার দিকে বিষয়খালী গ্রামের একটি ইটের ভাটার কাছে পৌঁছলে মহিদুলের সহযোগীরা পুলিশকে লক্ষ করে গুলি ছোড়ে। তখন পুলিশও পাল্টা গুলি চজালায়। দুই পক্ষের গোলাগুলির সময় আহত হয় মহিদুল।"
গুলিবিদ্ধ মহিদুলকে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হলে সে মারা যায় বলে ওই পুলিশ কর্মকর্তা জানান। তিনি আরও জানান, 'বন্দুকযুদ্ধে' মহসিন হাফিজ নামে এক পুলিশ কনস্টেবলও আহত হন।
নিহত মহিদুলের বিরুদ্ধে অপহরণ ও অস্ত্র রাখার অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। তার বাড়ি ঝিনাইদহ শহরের কাঞ্চনপুরে।
মানবাধিকার সংগঠন অধিকার'র সর্ব সা
bdnews24