২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ডাকাতি, অস্ত্রসহ একজন আটক

সদর উপজেলার কাশিমপুর কারাগার রোডের দেউলিয়াবাড়ি এলাকায় একটি বাড়িতে শুক্রবার রাতে ডাকাতি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2008, 12:47 PM

Updated : 26 Aug 2022, 02:27 PM

গাজীপুর, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সদর উপজেলার কাশিমপুর কারাগার রোডের দেউলিয়াবাড়ি এলাকায় একটি বাড়িতে শুক্রবার রাতে ডাকাতি হয়েছে। ডাকাতি করে পালানোর সময় টহল পুলিশ ও লোকজন হাবিব (৩৫) নামের এক ডাকাতকে ধরে ফেলে। তার কাছ থেকে দেশে তৈরি একটি পাইপ গান উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। জয়দেবপুর থানার উপ-পরিদর্শক নাজমুল ইসলাম খান জানান, রাত ২টার দিকে ১২/১৩ জন ডাকাত গ্রিল ভেঙে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার রোডে অবস্থিত মিউচুয়াল ফুড প্রোডাক্ট কারখানার ভাণ্ডার কর্মকর্তা নুরুল আমিনের বাসায় ঢোকে। তারা বাসার লোকজনকে বেঁধে নগদ ৩ লাখ টাকা, ১৭ ভরি স্বর্ণালঙ্কার ও মোবাইলসহ মূল্যবান মালামাল নিয়ে যায়। এ সময় প্রতিবেশীরা ডাকাতদের পিছু নেয় এবং টহল পুলিশকে খবর দেয়। পুলিশ এলাকার লোকজনের সহায়তায় অস্ত্রসহ হাবিবকে আটক করে। এ ঘটনায় নুরুল আমিন জয়দেবপুর থানায় মামলা করেছেন বলেও জানান উপ-পরিদর্শক নাজমুল ইসলাম খান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৮৩৫ ঘ.