২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লঞ্চ দুর্ঘটনাস্থলের অদূরে মহিলার লাশ

পটুয়াখালীর লোহালিয়া নদীতে লঞ্চ দুর্ঘটনাস্থলের কিছু দূরে 'কারখানা' খালে এক মহিলার (৩০) লাশ পাওয়া গিয়েছে। অজ্ঞাতনামা এই মহিলার লাশ জেলেদের জালে আটকা পড়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2008, 06:19 AM

Updated : 26 Aug 2022, 02:27 PM

পটুয়াখালী, অক্টোবর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পটুয়াখালীর লোহালিয়া নদীতে লঞ্চ দুর্ঘটনাস্থলের কিছু দূরে 'কারখানা' খালে এক মহিলার (৩০) লাশ পাওয়া গিয়েছে। অজ্ঞাতনামা এই মহিলার লাশ জেলেদের জালে আটকা পড়ে। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, লাশটি উদ্ধারের জন্য পুলিশ পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে লাশটি মঙ্গলবারের দুই লঞ্চের সংঘর্ষের ঘটনায় নিখোঁজদের মধ্যে একজনের। লঞ্চডুবির পরে এই প্রথম কোনও লাশ উদ্ধার হল। গত সোমবার দিবাগত গভীর রাতে লোহালিয়া নদীতে যাত্রীবোঝাই দুটি লঞ্চের সংঘর্ষে শতাধিক যাত্রী আহত হয়। আরো শতাধিক যাত্রী প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপ দিয়েছিলেন যাদের মধ্যে কতজন তীরে উঠতে পেরেছেন তা নিশ্চিত নয়। তবে দুমকি উপজেলা নির্বাহী অফিসার সঞ্জয় চক্রবর্তী নিখোঁজ ৯ জন বলে জানিয়েছিলেন। সোমবার দিবাগত ভোর রাত সাড়ে ৩টার দিকে উপজেলার চরগরবদি গ্রাম সংলগ্ন নদীতে এমভি মানিক-৫ ও এমভি রেডসান-৫ লঞ্চের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এসকে/১২১৪ঘ.