২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় জিয়া সার কারখানায় আগুন, উৎপাদন বন্ধ

আশুগঞ্জ জিয়া সার কারখানায় মঙ্গলবার সন্ধ্যায় অ্যামোনিয়া প্লান্টের কমপ্রেশার ভেসেল বিস্ফোরিত হয়ে আগুন লেগে যায়। সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায় কারখানার ইউরিয়া উৎপাদন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2008, 03:11 PM

Updated : 26 Aug 2022, 01:15 PM

ব্রাহ্মণবাড়িয়া, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আশুগঞ্জ জিয়া সার কারখানায় মঙ্গলবার সন্ধ্যায় অ্যামোনিয়া প্লান্টের কমপ্রেশার ভেসেল বিস্ফোরিত হয়ে আগুন লেগে যায়। সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায় কারখানার ইউরিয়া উৎপাদন। জিয়া সাররকারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওসমান গনি জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গেই কোম্পানির নিজস্ব অগ্নি নির্বাপক দল আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় আধ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তিনি জানান, অগ্নিকাণ্ডে তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি। তবে অনুসন্ধান ছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণ বলা সম্ভব নয়। কবে নাগাদ উৎপাদন শুরু করা সম্ভব হবে- এ ব্যাপারে নিশ্চিত করে কর্তৃপক্ষ কিছু বলতে পারছে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১০২ ঘ.