২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার ছাত্র-শিক্ষকদের মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে : ঢাবি উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস এম এ ফায়েজ রোববার জানিয়েছেন, সরকার কারাবন্দি ছাত্র-শিক্ষকদের মুক্তির ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। এদিকে ছাত্র শিক্ষকদের ১৮ জানুয়ারির মধ্যে মুক্তি দেয়া না হলে প্রতিটি স্বায়ত্ত্বশাসিত বিশ্ববিদ্যালয়ে কঠোর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। উপাচার্য এস এম এ ফায়েজ ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য রোববার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়ে তার সঙ্গে দেখা করেন। (আরো তথ্য ও উদ্ধৃতিসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2008, 11:36 AM

Updated : 26 Aug 2022, 01:12 PM

ঢাকা, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস এম এ ফায়েজ রোববার জানিয়েছেন, সরকার কারাবন্দি ছাত্র-শিক্ষকদের মুক্তির ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। এদিকে ছাত্র শিক্ষকদের ১৮ জানুয়ারির মধ্যে মুক্তি দেয়া না হলে প্রতিটি স্বায়ত্ত্বশাসিত বিশ্ববিদ্যালয়ে কঠোর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। (আরো তথ্য ও উদ্ধৃতিসহ) উপাচার্য এস এম এ ফায়েজ ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য রোববার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়ে তার সঙ্গে দেখা করেন। দুপুরে ক্যাম্পাসে ফিরে সাংবাদিকদের তিনি বলেন, "৫৩ ও ৫৪ ধারায় শিক্ষকদের যে দুটি মামলা চলছে তাতে আটককৃত শিক্ষক ও ছাত্রদের মুক্তি দেয়া হবে। এ ব্যাপারে মামলার রায়ে তাদের মুক্তি হলে ভালো। তা না হলে মুক্তির ব্যাপারে সরকারের সহযোগিতার অভাব হবে না।" উপাচার্য জানান, বিশ্ববিদ্যালয়ের বর্তমান সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতেই তিনি প্রধান উপদেষ্টার কার্যালয়ে যান। তবে ওই দুটি মামলা ছাড়া অন্য মামলায় গ্রেপ্তারকৃত শিক্ষার্থীদের মুক্তির ব্যাপারে প্রশ্ন করা হলে অধ্যাপক ফায়েজ কোনো জবাব দেননি। এদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে বিকেলে উপাচার্য কেন্দ্রীয় কারাগারে চার শিক্ষকের সঙ্গে দেখা করেন। পরে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,'' আমার সঙ্গে চার শিক্ষকের এক ঘন্টার বেশি সময় ধরে আলোচনা হয়েছে। আলোচনার বিষয়বস্তু ছিল ছাত্র-শিক্ষকদের মুক্তি। সকালে প্রধান উপদেষ্টার সঙ্গে আমার আলোচনার ফলাফল তাদের বলেছি।'' উপাচার্য আরও বলেন, ''মুক্তির বিষয়টি কীভাবে দ্রুততর করা যায়, এ ব্যাপারে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনার বিষয়গুলোকে আমি শিক্ষকদের জানিয়েছি।'' ছাত্র-শিক্ষকদের মুক্তির সুনির্দিষ্ট দিনক্ষণ বলতে অপারগতা প্রকাশ করে উপাচার্য বলেন,'' আমি ছাত্র-শিক্ষকদের মুক্তির ব্যাপারে সকলের সহযোগিতা চাই। এ ব্যাপারে এক সঙ্গে সকলে কাজ করছি।'' কারা সুপারিনটেনডেন্ট গোলাম হায়দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ৫টা ২০ মিনিটের দিকে উপাচার্য চার শিক্ষকের সঙ্গে দেখা করে বেরিয়ে যান। তিনি বলেন,'' আমার কক্ষেই এই সাক্ষাৎ হয়েছে। তারা ভালো-মন্দ নিয়ে কথা-বার্তা বলেছেন।'' এর আগে মহা কারা পরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাকির হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান বিকেল চারটার দিকে উপাচার্য অন্তরীণ শিক্ষকদের সঙ্গে ঢাকা কেন্দ্রীয় কারাগারে সাক্ষাৎ করতে যান। এদিকে কারাবন্দি ছাত্র শিক্ষকদের ১৮ জানুয়ারির মধ্যে মুক্তি দেয়া না হলে প্রতিটি স্বায়ত্ত্বশাসিত বিশ্ববিদ্যালয়ে কঠোর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শিক্ষার্থীরা রোববারও দুই ঘণ্টা ক্লাশ বর্জন, সংহতি সমাবেশ ও মৌন মিছিল করেছে। সেইসঙ্গে প্রতিদিন সকাল ১১টা থেকে দুপুর একটা পর্যন্ত ক্লাশ বর্জন, ১৪ জানুয়ারি গণস্বাক্ষর কর্মসূচী, ১৫ ও ১৬ তারিখ ছাত্র-শিক্ষক-বুদ্ধিজীবীদের নিয়ে সংহতি সমাবেশ এবং ১৭ জানুয়ারি পুরো ক্যাম্পাসে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে তারা। এদিকে রোববার নির্যাতনবিরোধী শিক্ষার্থীদের ব্যানারে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি ও একাত্মতা প্রকাশ করেছেন পাঁচজন শিক্ষক। সকাল এগারোটার পর কলা ভবন, চারুকলা ইনস্টিটিউট, ও কার্জন হলের বিভিন্ন অনুষদ ঘুরে দেখা গেছে শিক্ষার্থীরা তাদের কর্মসূচি অনুযায়ী ক্লাশ বর্জন কর্মসূচী পালন করছে। তবে, বাণিজ্য অনুষদের কয়েকটি বিভাগে এ সময় ক্লাশ হয়েছে। শিক্ষার্থীরা সকাল এগারোটায় অপরাজেয় বাংলার পাদদেশে জড়ো হতে শুরু করে। সাড়ে বারোটায় চারুকলা ইনস্টিটিউটের প্রায় দেড়শ শিক্ষার্থী মৌন মিছিল করে এ সমাবেশে যোগ দেয়। এ সময় ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক মেসবাহ কামাল, অর্থনীতি বিভাগের অধ্যাপক এমএম আকাশ, সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মুহম্মদ সামাদ, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আকমল হোসেন এবং অণুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন শিক্ষার্থীদের সংহতি সমাবেশে এসে একাত্মতা প্রকাশ করেন। অধ্যাপক মেসবাহ কামাল বলেন, "বিশ্ববিদ্যালয় হলো মত প্রকাশের স্থান। কোনো আইনের কথা বলে বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্ত্বশাসন বা মত প্রকাশের অধিকার ক্ষুণ