২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝড়ের ৫৩ দিন পর সাউথখালী থেকে একটি লাশ উদ্ধার

ঘূর্ণিঝড় সিডর আঘাত হানার ৫৩ দিন পর বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নে একটি লাশ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2008, 12:27 PM

Updated : 26 Aug 2022, 01:10 PM

বাগেরহাট, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘূর্ণিঝড় সিডর আঘাত হানার ৫৩ দিন পর বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নে একটি লাশ পাওয়া গেছে। বুধবার দুপুরে উত্তর সাউথখালীর একটি পুকুর থেকে সুফিয়া বেগম (৬৫) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়। লাশটি গলে গিয়েছে বলে সাউথখালী ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন পঞ্চায়েত জানান। তিনি বলেন, দেহাবশেষের সঙ্গে পাওয়া কাপড় ও হাতের চুড়ি দেখে স্বজনরা লাশটি সুফিয়া বেগমের বলে সনাক্ত করে। দুপুরেই লাশটি দাফন করা হয়। ইউপি চেয়ারম্যান আনোয়ার জানান, উত্তর সাউথখালী গ্রামের সুফিয়া বেগম ও তার স্বামী ঝড়ের রাতে জলোচ্ছ্বাসে ভেসে যান। পর দিন স্বামী রহমান খানের লাশ পাওয়া গেলেও সুফিয়ার সন্ধান পাওয়া যায়নি। এনিয়ে সাউথখালী ইউনিয়নে লাশের সংখ্যা ৬১১ জনে দাঁড়িয়েছে বলে আনোয়ার হোসেন জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮০৫ ঘ.