২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বাসের ধাক্কায় পথচারী নিহত

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার কালামিয়া বাজার এলাকায় বুধবার ভোরে বাসের ধাক্কায় এক পথাচারী নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2008, 06:26 AM

Updated : 26 Aug 2022, 01:10 PM

চট্টগ্রাম, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার কালামিয়া বাজার এলাকায় বুধবার ভোরে বাসের ধাক্কায় এক পথাচারী নিহত হয়েছে। নিহতের নাম নূর মিয়া (৩৬) বলে পুলিশ জানিয়েছে। তারা বাড়ি ফটিকছড়ি উপজেলার সাইয়াপাড়ায়। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মুজিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোর ৫টার দিকে একটি সিটি বাসের ধাক্কায় নূর মিয়া ও মো. লোকমান নামে দুজন আহত হয়। হাসপাতালে আনার পর নূর মিয়া মারা যান। লোকমানকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয় বলে ওই পুলিশ কর্মকর্তা জানান। বাসটি আটক করা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/ ১২১৯ ঘ.