২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে গ্রেনেডসহ গুলি উদ্ধার

মনিরামপুর উপজেলার বলিয়ানপুর গ্রাম থেকে রোববার পরিত্যক্ত অবস্থায় চারটি গ্রেনেডসহ প্রায় আড়াইশ'টি গুলি উদ্ধার করেছে পুলিশ। এর সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2008, 10:12 AM

Updated : 26 Aug 2022, 01:09 PM

যশোর, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মনিরামপুর উপজেলার বলিয়ানপুর গ্রাম থেকে রোববার পরিত্যক্ত অবস্থায় চারটি গ্রেনেডসহ প্রায় আড়াইশ'টি গুলি উদ্ধার করেছে পুলিশ। এর সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি। মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম আলী আজম সিদ্দিকী জানান, বেলা ১২ টার দিকে অভিযান চালিয়ে গ্রেনেডসহ গুলি উদ্ধার করা হয়। তিনি বলেন, এর মধ্যে চারটি গ্রেনেড, ৮১টি এসএমজি রাইফেলের গুলি ও রাইফেলের ১৬৯টি গুলি রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এসএনডি/১৬০২ ঘ.