২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে দুই যুবকের লাশ উদ্ধার

বন্দর থানার কামতাল ও রূপগঞ্জের খাদুন এলাকা থেকে রোববার সকালে পুলিশ দুই যুবকের লাশ উদ্ধার করেছে। নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2007, 08:55 AM

Updated : 26 Aug 2022, 08:42 PM

নারায়ণগঞ্জ, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - বন্দর থানার কামতাল ও রূপগঞ্জের খাদুন এলাকা থেকে রোববার সকালে পুলিশ দুই যুবকের লাশ উদ্ধার করেছে। নিহতদের পরিচয় পাওয়া যায়নি। বন্দর থানার কামতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক আবদুল হক শিকদার জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে কামতালের ইন্টারকন ফেব্রিক্স এর কারখানার সামনের পুকুর থেকে আনুমানিক ২৮ বছরের এক যুবকের লাশ উদ্ধার করা হয়। তার দুই পা গামছা দিয়ে বাঁধা ছিল। তার পরনে ছিল ছাই রঙের হাফ হাতা শার্ট ও খাকি প্যান্ট। অন্যদিকে, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আরশাদ জানান, তারাবো পৌরসভার খাদুন এলাকা থেকে ২৬/২৬ বছরের যুবকের লাশ উদ্ধার করা হয়। লাশের হাতে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। মৃতদেহের পাশ থেকে একটি ছুরি উদ্ধার করা হয়েছে বলেও জানান ওসি আরশাদ। পুলিশ ধারণা করছে, নিহত দুই যুবককে সন্ত্রাসীরা অন্য কোথাও হত্যা করে মহাসড়কের পাশে ফেলে রেখে গিয়েছিলো। দুটি ঘটনায় পুলিশ বাদি হয়ে বন্দর ও রূপগঞ্জ থানায় আলাদা অপমৃত্যুর মামলা করেছে। বিডিনিউজট টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমআই/১৪৫৩ ঘ.