২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সারের দাবিতে মাগুরায় বিক্ষোভ

সারের দাবিতে মাগুরায় বিক্ষুদ্ধ কৃষকরা বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল করেছে। পরে সেনা সদস্যদের তত্ত্বাবধানে তাদের মাঝে সার বিতরণ করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2007, 07:29 AM

Updated : 26 Aug 2022, 08:41 PM

মাগুরা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সারের দাবিতে মাগুরায় বিক্ষুদ্ধ কৃষকরা বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল করেছে। পরে সেনা সদস্যদের তত্ত্বাবধানে তাদের মাঝে সার বিতরণ করা হয়। সকাল ১০টার দিকে পৌর এলাকার নিজনান্দুয়ালী, আঠার খাদা ও হাজিপুর ইউনিয়নের কয়েকশ কৃষক শহরের নুতন বাজারে ডিলার খলিলুর রহমানের দোকানে সার নিতে আসে। তিনি সার দিতে অস্বীকার করলে কৃষকরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। তারা সার বিতরণে অনিয়ম, দূনীতির বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দিয়ে মিছিল করে। পরে সেনা সদস্যদের তত্ত্বাবধানে সার বিতরণ শুরু হলে কৃষকরা শান্ত হয়। ডিলার খলিলুর রহমান জানান, জেলা প্রশাসনের নির্দেশ অনুযায়ী উপ-সহকারী কৃষি কর্মকর্তার উপস্থিতি অথবা তার স্বাক্ষরিত স্লিপের মাধ্যমে সার বিতরণ করতে হবে। কিন্তু সকালে কৃষি কর্মকর্তা না থাকায় ও কৃষকরা স্লিপ না নিয়ে আসায় কিছুটা সমস্যা হয়েছিল। কৃষকদের অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, নিয়ম অনুযায়ীই সার বিতরণ করা হচ্ছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/১৩২৬ ঘ.