২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে দুই 'চরমপন্থী' গ্রেপ্তার

পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) সদস্য এজাবুল মোড়ল (৩৫) ও এস এম তাজউদ্দিন সনি (৩৪) কে মঙ্গলবার বিকেলে গ্রেপ্তার করেছে সেনা সদস্যরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2007, 11:01 AM

Updated : 26 Aug 2022, 08:41 PM

বাগেরহাট, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) সদস্য এজাবুল মোড়ল (৩৫) ও এস এম তাজউদ্দিন সনি (৩৪) কে মঙ্গলবার বিকেলে গ্রেপ্তার করেছে সেনা সদস্যরা। বাগেরহাট সেনা ক্যাম্পের লেফটেন্যান্ট মঈন জানান, এজাবুল ২০০৩ সালে বাগেরহাটের ফকিরহাটে চাঞ্চল্যকর দুই পুলিশ হত্যা ও অস্ত্র লুট মামলার অভিযোগভুক্ত পলাতক আসামি। অন্যদিকে সনি ফকিরহাটের শীর্ষ সন্ত্রাসী জাকির বাহিনীর সদস্য ছিল। তার বিরুদ্ধেও তিনটি হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। বুধবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে লেফটেন্যান্ট মঈন জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৭০৪ ঘ.