২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেরিঘাট তলিয়ে যাওয়ায় বরগুনায় ৮ রুটে গাড়ি চলাচল বন্ধ

বিষখালী নদীর পানি বেড়ে বড়ইতলা-বাইনচটকি ফেরিঘাট তলিয়ে যাওয়ায় সড়ক পথের আট রুটের গাড়ি চলাচল মঙ্গলবার থেকে বন্ধ হয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2007, 11:19 AM

Updated : 26 Aug 2022, 08:41 PM

বরগুনা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিষখালী নদীর পানি বেড়ে বড়ইতলা-বাইনচটকি ফেরিঘাট তলিয়ে যাওয়ায় সড়ক পথের আট রুটের গাড়ি চলাচল মঙ্গলবার থেকে বন্ধ হয়ে গেছে। সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছে, পানি না কমা পর্যন্ত ঘাট মেরামত করে ফেরি চলাচল পুনরায় শুরু করা যাচ্ছে না। সকাল থেকে ঘাটের দুই পাড়ে অসংখ্য গাড়ি পারপারের অপেক্ষায় আটকে পড়ে। আটকে পড়া ট্রাকগুলোর মাছ ও কাঁচামাল পচে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এর ফলে বরগুনা জেলা শহরের সঙ্গে পাথরঘাটা, কালমেঘা, কাকচিড়া, চরদুয়ানী, মঠবাড়িয়া, ভাণ্ডারিয়া, পিরোজপুর ও খুলনা রুটে গাড়ি চলাচল বন্ধ রয়েছে। ফেরিঘাটে অপেক্ষমাণ সেভেন ব্রাদার্স পরিবহনের চালক মো. সবুজ মিয়া জানান, সকালে ঝুঁকি নিয়ে ফেরিতে ওঠার চেষ্টা করলে তার বাসটি পানিতে ডুবে যায়। তারপর থেকে কেউ আর এগুচ্ছে না। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমআই/১৭২০ ঘ.