২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীর চারঘাটে ব্যবসায়ীকে জবাই করে হত্যা

চারঘাট উপজেলার অনুপমপুর গ্রামের ব্যবসায়ী আশরাফ আলীকে (৪০) শনিবার রাতে জবাই করে হত্যা করেছে দুস্কৃতকারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2007, 05:28 PM

Updated : 26 Aug 2022, 08:40 PM

রাজশাহী, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - চারঘাট উপজেলার অনুপমপুর গ্রামের ব্যবসায়ী আশরাফ আলীকে (৪০) শনিবার রাতে জবাই করে হত্যা করেছে দুস্কৃতকারীরা। চারঘাট থানার উপপরিদর্শক বাবুল আক্তার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, গরমের কারণে রাতে বাড়ির বারান্দায় ঘুমিয়েছিলেন আশরাফ আলী। ঘুমন্ত অবস্থায় তাকে জবাই করা হয়। রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাবুল আক্তার জানান, হত্যাকাণ্ডের কারণ এখনো জানা সম্ভব হয়নি। নিহত আশরাফের বোন চারঘাট ইউনিয়ন পরিষদের সদস্য বিউটি খাতুন জানান, কারা কেন তাকে হত্যা করেছে তা জানা যায়নি। এ ঘটনায় নিহতের স্ত্রী রাসেদা বেগম চারঘাট থানায় একটি মামলা করেছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/ডিডি/এম্এসবি/২৩১৪ ঘ.