২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিতাস গ্যাসক্ষেত্রের আশপাশে গ্যাস উদ্গিরণ, এলাকায় আতঙ্ক

তিতাস গ্যাস ফিল্ডের ৩ নম্বর কূপে ত্র"টির কারণে তিতাস নদীর দুই পাড়ের বিভিন্ন এলাকায় গ্যাস উদ্গিরণ হচ্ছে। কয়েকটি স্থানে নলকূপ দিয়ে তেল উঠতে শুরু করেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2007, 08:08 AM

Updated : 26 Aug 2022, 08:36 PM

ব্রাহ্মণবাড়িয়া, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- তিতাস গ্যাস ফিল্ডের ৩ নম্বর কূপে ত্র"টির কারণে তিতাস নদীর দুই পাড়ের বিভিন্ন এলাকায় গ্যাস উদ্গিরণ হচ্ছে। কয়েকটি স্থানে নলকূপ দিয়ে তেল উঠতে শুরু করেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গ্রামবাসীরা জানায়, কয়েক দিন ধরে গ্যাস উদ্গিরণ বেড়ে গেছে। প্রায় প্রতিদিনই নতুন নতুন স্থান দিয়ে গ্যাস নিঃসরণ হচ্ছে। কয়েকটি নলকূপ দিয়ে পানির সঙ্গে তেলও উঠছে। বাকাইল বাজারের ব্যবসায়ী বাচ্চু মিয়া বুধবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "নলকূপ দিয়ে তেল উঠতে শুরু করায় পানি খাওয়া যাচ্ছে না। বিষয়টি নিয়ে আমরা আতঙ্কে রয়েছি।" তবে এতে আশঙ্কার কোনও কারণ নেই বলে আশ্বস্ত করেছেন তিতাস গ্যাস ফিল্ডের উপ-মহাব্যবস্থাপক (অপারেশন) মো. কামরুজ্জামান। তিনি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "গ্যাসের চাপ একটু বেড়ে থাকতে পারে। এটা বিপজ্জনক কিছু নয়। আর যেহেতু গ্যাসের চাপেই নলকুপ দিয়ে অনবরত পানি বের হচ্ছে, ফলে একটু তেলের গন্ধ থাকতেই পারে।" তিনি জানান, ৩ নম্বর কূপকে ত্র"টিমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। শিগগিরই যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করছে। প্রসঙ্গত, কয়েকবছর আগে তিতাস নদীর পূর্ব পাড়ের আনন্দপুর এবং শ্যামপুরের বিভিন্ন স্থান দিয়ে গ্যাস নিঃসরণ শুরু হয়। গ্যাস লিকেজের এলাকা হিসেবে তিতাস নদী এবং এর পুর্বপাড়ের দুটি গ্রাম হলেও এখন তা ছড়িয়ে পড়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪১০ ঘ.