২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় জেএমবির দুই সদস্য গ্রেপ্তার

রাজধানীর ফার্মগেট এলাকা থেকে শনিবার জেএমবির দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এরা হল জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার কানুপুর গ্রামের জিয়াউল ইসলাম লিয়ন (২৪) ও মেহেরপুরের গাংনীর কলেজ রোড এলাকার মুস্তাছিরুর রহমান (৪০)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2007, 04:41 PM

Updated : 26 Aug 2022, 08:33 PM

সাভার, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ফার্মগেট এলাকা থেকে শনিবার জেএমবির দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এরা হল জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার কানুপুর গ্রামের জিয়াউল ইসলাম লিয়ন (২৪) ও মেহেরপুরের গাংনীর কলেজ রোড এলাকার মুস্তাছিরুর রহমান (৪০)। তাদের ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে। ডিবি'র উপ-পরিদর্শক ফারুকুজ্জামান জানান, রাজধানীর ফার্মগেট এলাকা থেকে শনিবার সন্ধ্যায় জেএমবির এ দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়। তিনি বলেন, গ্রেপ্তারকৃতরা ডিবি ও সাভার থানা পুলিশের কাছে নিজেদেরকে জেএমবির বোমা তৈরির কারিগর বলে স্বীকার করেছে। সাভার থানার উপ-পরিদর্শক নাসিম উদ্দিন জানান, লিয়ন ও মুস্তাছিরুরকে রোববার আদালতে পাঠানো হবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসএনডি/২২৩৮ ঘ.