ঢাকা, আগস্ট ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--সরকারি হিসাবেই মূল্যস্ফীতির হার ৯ দশমিক ২০ শতাংশ। প্রায় দুই অংক ছুঁই ছুঁই করায় এই সূচক ক্রমশ বিপদজ্জনক হয়ে উঠছে। মূল্যস্ফীতির এ উর্দ্ধগতিতে খোদ অর্থমন্ত্রণালয়ই উদ্বিগ্ন।
বেসরকারি হিসাবে এ হার অনেক আগেই দুই অংক অতিক্রম করেছে বলে দাবি করছেন অর্থনীতিবিদরা। তারা বলছেন, 'সঠিক' তথ্য -উপাত্ত দিয়ে হিসাব করলে বর্তমানে মূল্যস্ফীতির হার সরকারি হিসাবের চেয়ে বেশী।
অর্থ মন্ত্রণালয় বলছে, বন্যার কারণে প্রায় সব ধরনের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া পণ্য পরিবহনে বিঘ
bdnews24