২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্ঘটনায় তিন জনের মৃত্যুর ঘটনায় নরসিংদীতে সড়ক অবরোধ

বাসচাপায় তিন মোটর সাইকেল আরোহীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র শুক্রবার দুপুরে বিক্ষুব্ধ জনতা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে সদর উপজেলার রাইনাদি এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2007, 09:06 AM

Updated : 26 Aug 2022, 08:30 PM

নরসিংদী, আগস্ট ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বাসচাপায় তিন মোটর সাইকেল আরোহীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র শুক্রবার দুপুরে বিক্ষুব্ধ জনতা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে সদর উপজেলার রাইনাদি এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নরসিংদী সদর থানার উপ পরিদর্শক রিফাত খান রাজীব বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে দুর্ঘটনায় নিহত রাসেল, রুহুল আমিন ও আফজাল হোসেনের দাফন শেষে এলাকাবাসী ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে এবং সিলেটগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ভাংচুর করে। তখন ওই সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে দুপুর ১টার দিকে গাড়ি চলাচল পুনরায় শুরু হয় বলে ওই পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫০২ ঘ.