ঢাকা, আগস্ট ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও রাজশাহী ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
রোববার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৩ ডিগ্রি এবং সর্বনিু ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেটে ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিু তাপমাত্রা ছিল কক্সবাজারে ২৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসকে/১১৫৬ ঘ.
bdnews24