২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

শ্রীমঙ্গল শহরের কাছে কালীঘাট রোডে শুক্রবার সকাল আটটার দিকে একটি যাত্রীবাহী জিপ উল্টে ঘটনাস্থলেই একজন নিহত ও চারজন আহত হয়েছেন। নিহতের নাম আব্দুল খালেক (৪৫), বাড়ি নরসিংদীর রাংপুরা থানার বাশগাড়ি গ্রামে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2007, 09:31 AM

Updated : 26 Aug 2022, 08:23 PM

মৌলভীবাজার, আগস্ট ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শ্রীমঙ্গল শহরের কাছে কালীঘাট রোডে শুক্রবার সকাল আটটার দিকে একটি যাত্রীবাহী জিপ উল্টে ঘটনাস্থলেই একজন নিহত ও চারজন আহত হয়েছেন। নিহতের নাম আব্দুল খালেক (৪৫), বাড়ি নরসিংদীর রাংপুরা থানার বাশগাড়ি গ্রামে। আহতরা হচ্ছেন- কুমিল্লার তিতাস থানার হালিম মিয়া (৩৫), মাদারীপুর জেলার বদরপাশা গ্রামের দেলওয়ার হোসেন (৩৫), ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বাইশ মৌজা গ্রামের হাসান মিয়া (৫০) ও একই থানার ছরলাপুর গ্রামের বাকির মিয়া (৩৫)। নিহত ও আহতদের সবাই পেশায় ফেরিওয়ালা। তারা জিপে করে বালিশিরা চা বাগানে যাচ্ছিলেন। শ্রীমঙ্গল থানার উপ পরিদর্শক কে এম নজরুল জানান, জিপটি বেপরোয়া গতিতে শ্রীমঙ্গল থেকে বালিশিরাা চা বাগানের দিকে যাচ্ছিল। এক পর্যায়ে জিপটি রাস্তার পাশে উল্টে গেলে এই দুর্ঘটনা ঘটে। তিনি জানান, নিহতের লাশ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতদের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। জীপটি আটক করা হলেও চালক পালিয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/জেকে/১৫২১ ঘ.